Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ১৯:৫৭ | আপডেট: ১৪ জুন ২০২৬ ২৩:৩০

ঢাকা: নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (১৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নরসিংদী জেলায় নতুন মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো থেকে নির্বাচিত হন সংসদ সদস্য। পরে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর তিনি নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ নেন।

বিজ্ঞাপন

দেশে বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে সরকার। এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া আছে। আজ নরসিংদী মেডিকেল কলেজ এর সরকারি মঞ্জুরি দেওয়া হলো।

সারাবাংলা/এমএইচ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর