Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ২১:০৩ | আপডেট: ২ জুন ২০২৬ ০০:২৪

প্রতীকী ছবি

ঢাকা: দেশে হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর আগের দিন রবিবারও এই রোগে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

সোমবার (১ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত দৈনিক বুলেটিন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ শিশু এবং বাকি ৪৯৮ জনের মৃত্যু হয়েছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে আরও ১ হাজার ১৩৪ জন এই রোগে আক্রান্ত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ও বুধবার পাঁচজন করে এবং গত মঙ্গলবার ১০ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

সরকারি বুলেটিনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৯৪ জনে পৌঁছেছে। একই সময়ে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে মোট ৫৭ হাজার ৯০২ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশজুড়ে হামের এই ভয়াবহ সংক্রমণ নিয়ন্ত্রণে তাদের বিশেষ নজরদারি ও সার্বিক চিকিৎসা কার্যক্রম জোরালোভাবে অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর