Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএমইউতে ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ২০:১০

কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন হওয়ায় রোগীরা একই স্থানে তার প্রয়োজনীয় টেস্ট এর টাকা জমা দিয়ে নিকটবর্তী কাউন্টারে স্যাম্পল দিতে পারবেন। এতে করে রোগীদের ভোগান্তি দূর হবে, দ্রুততম সময়ে রিপোর্ট দেওয়া সম্ভব হবে এবং রোগীরা অনলাইনে তার রিপোর্ট দেখতে পারবেন।

মঙ্গলবার (১০ মার্চ) শহিদ ডা. মিলন হলে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এ সময় তিনি বলেন, পৃথিবী অনেক দূর এগিয়েছে। সেভাবেই এগিয়ে যেতে হবে। সেবার গুণগত মান বৃদ্ধি করতে হবে। ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন একটি অপরিহার্য বিষয়। এটা ল্যাব এক্রেডিটেশনে অবদান রাখবে। একই সঙ্গে টেস্ট করাতে গিয়ে রোগীরা যে নানা ধরনের ভোগান্তির শিকার হয় তা দূর হবে। রোগীরা সহজেই টেস্টের টাকা জমা দিয়ে দ্রুত স্যাম্পল দিয়ে দ্রুত রিপোর্ট পাবেন রোগীদের জন্য এই যে অতি প্রয়োজনীয় কার্যক্রম তা অনেকটাই এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার যুগে মেডিকেল সেক্টরের প্রতিটি স্তরে ‘এ আই’ এর ব্যবহারও অপরিহার্য। তাই ‘এই আই’ বিষয়েও এখনই প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সংশ্লিষ্টদের অধিক মনোযোগী হতে হবে।

বিজ্ঞাপন

অন্যান্য বক্তারা বলেন, ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন হওয়ায় দুই যুগেরও বেশি সময়ের একটি প্রত্যাশা পূরণ হলো। নির্ভুল চিকিৎসার জন্য উন্নত ল্যাবরেটরি সার্ভিস এর বিকল্প নাই। ইতিমধ্যে অটোমেশন কার্যক্রমের আওতায় বিএমইউ এর বহির্বিভাগে টিকেট অনলাইনে রোগীরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন। ইতিমধ্যে লক্ষাধিক রোগী অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। ধাপে ধাপে বিএমইউ এর প্রয়োজনীয় সকল কার্যক্রম অটোমেশন এর আওতায় নিয়ে তা বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, আইটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান, পূবালী ব্যাংক পিএলসির সম্মানিত এমডি অ্যান্ড সিইও জনাব মোহাম্মদ আলী।

সভাপতিত্ব করেন বিএমইউর বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন ও ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী। সঞ্চালনা করেন বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সদস্য সচিব ডা. এ এস এম নওরোজ। শুভেচ্ছা বক্তব্য ও অটোমেশন কার্যক্রমের ওপর প্রেজেনটেশন করেন বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সভাপতি ও হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর