Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করল ওয়ালটন

সারাবাংলা ডেস্ক
৪ আগস্ট ২০২৬ ১২:০৫

গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে কঠোর শ্রম, প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্মনৈপুণ্যের স্বীকৃতিস্বপরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট, সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন, পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স, সেলস এক্সিলেন্স এবং স্পেশাল কন্ট্রিবিউশন এই পাঁচ বিভাগে তাদেরকে পুরস্কৃত করা হয়।

শনিবার গাজীপুরের সারাহ রিসোর্টে ‘দ্য লরিয়েট সোয়ারি’ শিরোনামে দিনব্যাপী আয়োজিত এক অনুষ্ঠানে ওই সেরা কর্মকর্তাদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম। এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের ডিরেক্টর জাকিয়া সুলতানা শিখা, এস এম মঞ্জুরুল আলম অভি ও নিশাত তাসনিম শুচি।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হানসহ প্রতিষ্ঠানটির ঊর্দ্ধতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন পরিবারের সদস্যদের আনন্দময় জীবন আমাদের কাম্য। কোম্পানিতে তাদের কাজে ডেডিকেশনের জন্যে ওয়ালটন এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে। তাদের কাজের স্বীকৃতি দিতেই আজকের এই পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন। ওয়ালটন পরিবারের সদস্যদের স্বীকৃতি প্রদানের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে তিনি আগামি দিনের কর্মপরিকল্পনা ও অগ্রগতির রূপরেখা নিয়ে ওয়ালটন সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টও (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডবিøউ), এএমডি ইউসুফ আলী ও লিয়াকত আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও জোহেব আহমেদ এবং ডেপুটি অপারেটিভ ডিরেক্টর তানজিমুল হক তম্ময়।

সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন ক্যাটাগরিতে ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ক্যাবলসের সিবিও রাজু আহমদকে পুরস্কৃত করা হয়।

পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স ক্যাটাগরিতে ওয়ালটন হেডকোয়ার্টার্স এবং করপোরেটের এইচআর বিভাগের প্রধান মো. কাওসার উদ্দিন চৌধূরী ও প্রদীপ প্রামাণিককে, স্পেশাল কন্ট্রিবিউশন ক্যাটাগরিতে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নাজমুল ইসলাম, সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান ও সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান রাজুকে পুরস্কৃত করা হয়।

এছাড়াও সেলস এক্সিলেন্স ক্যাটাগরিতে ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. শাহরিয়ার হোসেন, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মো. আবু সুফিয়ান, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. নাজমুল সানা, সিনিয়র অফিসার সৌভিক অধিকারী, অফিসার মো. হেলাল সরদারসহ ওয়ালটন প্লাজা এবং করপোরেট সেলস ডেভলপমেন্ট উইংকে পুরস্কৃত করা হয়।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর