Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরিজ

সারাবাংলা ডেস্ক
১৬ জুলাই ২০২৬ ১৮:২৫

ঢাকা: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ফোরকানের দোকান, সোনালী বাজার, সিকদার পাড়া এবং চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে অসহায় ও দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দিয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এসব এলাকায় বন্যাদুর্গত পরিবারের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে স্থানীয় বন্যাকবলিত পরিবারের বাসিন্দারা হামদর্দের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ত্রাণ বিতরণকালে হামদর্দের কর্মকর্তারা বলেন, মানবকল্যাণই প্রতিষ্ঠানের মূল দর্শন। দেশের যে কোনো সংকটময় সময়ে মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা পালন করাই হামদর্দের অঙ্গীকার। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই বন্যায় ক্ষতিগ্রস্ত পেকুয়া উপজেলার অসহায় মানুষের জন্য এ ত্রাণ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়া’র সেবা ও সহমর্মিতার বাণীকে হৃদয়ে ধারণ করেই আমরা প্রায় ২০০০ বন্যাদুর্গত পরিবারের মানুষকে স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করেছি। শুধু বন্যার সময় নয়, বরং বছরব্যাপী আমাদের বিভিন্ন ধরনের সেবার কার্যক্রম অব্যাহত রয়েছে।

হামদর্দের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেটিং অধ্যাপক কামরুন নাহার হারুনের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ কার্যক্রমে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো মানবিক সংকটে মানুষের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর