Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ১৩:০৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ। ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে (১২ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা ৪৯ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১৫ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।

এসময় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৮৩৩ কোটি ৭৯ লাখ টাকা।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এমএম