Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুল হক

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৮:১৪ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ২০:১৫

জাহিদুল হক।

ঢাকা: বেসরকারি ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন জাহিদুল হক। গত ২ জুলাই ব্যাংকটিতে নতুন দায়িত্ব নেন তিনি।

সোমবার (৬ জুলাই) ন্যাশনাল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহিদুল হকের ব্যাংকিং ও তথ্যপ্রযুক্তি খাতে ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর সিনিয়র অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার (সিআইটিও) হিসেবে দায়িত্ব পালন করেন। ইবিএলে প্রায় ১৫ বছর কর্মরত থেকে তিনি ব্যাংকটির প্রযুক্তি বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিজ্ঞাপন

কর্মজীবনে তিনি হেড অব অলটারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেলস, হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড পেমেন্টস এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ডিজিটাল ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, গ্রাহক ব্যবস্থাপনা, সম্পদ সংগ্রহ এবং রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তি ও ব্যাংকিং—উভয় ক্ষেত্রের অভিজ্ঞতা ন্যাশনাল ব্যাংকের ডিজিটাল রূপান্তর এবং ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জাহিদুল হক ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে মার্কেটিং ম্যানেজমেন্টে বিবিএ এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি উদীয়মান প্রযুক্তি ও বৈশ্বিক ব্যাংকিং উদ্ভাবন বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, কর্মশালা ও প্রশিক্ষণে নিয়মিত অংশ নিয়ে নিজের পেশাগত দক্ষতা উন্নয়ন করে আসছেন।

সারাবাংলা/এসএ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর