Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক হলিডে আজ, বন্ধ থাকবে লেনদেন


১ জুলাই ২০২৬ ০৯:১২

ঢাকা: অর্ধবার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করার জন্য আজ বুধবার (১ জুলাই) দেশের সব তফসিলি ব্যাংকে ব্যাংক হলিডে পালন করা হচ্ছে। এ কারণে আজ গ্রাহকদের জন্য সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে।

ব্যাংক হলিডে উপলক্ষ্যে কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। একই সঙ্গে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার, আন্তঃব্যাংক লেনদেনসহ শাখাভিত্তিক সব ধরনের সেবা বন্ধ থাকবে।

তবে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব কার্যালয়ে গ্রাহকসেবা নয়, বরং প্রশাসনিক, হিসাবসংক্রান্ত ও অর্ধবার্ষিক আর্থিক বিবরণী প্রস্তুতের কাজ চলবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বছরের ১ জুলাই ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপনী উপলক্ষ্যে হিসাব মিলিয়ে ছয় মাসের আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

একই কারণে প্রতি বছরের ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে থাকে। ওই দিন ব্যাংকগুলো পুরো বছরের হিসাব চূড়ান্ত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের কাজ সম্পন্ন করে।

সারাবাংলা/এসএ/ এএ