ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক ওষুধ শিল্পের মানোন্নয়ন, নিরাপদ সংরক্ষণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্যাকেজিং ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ‘Seminar on Modern Concept of Storage and Packaging System of Ayurvedic Medicine’ শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (MPHP-BPC) এবং বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (BAMMA)-এর যৌথ উদ্যোগে রোববার (২১ জুন) সকাল ১০টায় রাজধানীর বাংলা মোটরে অবস্থিত হামদর্দ অডিটোরিয়াম, রূপায়ণ ট্রেড সেন্টার (লেভেল-১২)-এ সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মল্লিকা খাতুন, যুগ্মসচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং চেয়ারম্যান, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ রাজ্জাকুল ইসলাম, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও পরিচালক, বিপিসি; জনাব মো. সামছু উদ্দিন, পরিচালক (ভারপ্রাপ্ত), ঔষধ প্রশাসন অধিদফতর; ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ; অধ্যাপক কামরুন নাহার হারুন, সিনিয়র পরিচালক (মার্কেটিং, পরিকল্পনা ও উন্নয়ন); ডা. মো. মিজানুর রহমান, সদস্য, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড এবং শিবব্রত রায়, সাবেক সভাপতি, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. ফকরুল ইসলাম, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদফতর এবং ড. মো. বাবুল আক্তার, বিভাগীয় প্রধান, আয়ুর্বেদ মেডিসিন বিভাগ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সেলিম মোহাম্মদ শাহজাহান, সভাপতি, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সেমিনারে দেশের বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন।