Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভর্নরের সঙ্গে বৈঠকে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা

স্টাফ করেসপন্ডেন্ট 
১৪ জুন ২০২৬ ১৮:৪২

ঢাকা: চলমান তারল্য পরিস্থিতি ও গ্রাহকদের উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শীর্ষ কর্মকর্তারা।

রোববার (১৪ জুন) বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্ধারিত এ সাক্ষাতে ইসলামী ব্যাংকের প্রতিনিধি দল অংশ নেবে।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলে থাকবেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ছয়জন উপব্যবস্থাপনা পরিচালক। বৈঠকে ব্যাংকের চলমান পরিস্থিতি, তারল্য অবস্থা এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভর্নরকে অবহিত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলন, নগদ অর্থের চাপ এবং ব্যাংকটির বিভিন্ন শাখার সামনে গ্রাহকদের অবস্থানের ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ব্যাংককে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়েছে, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যাংকের চলমান পরিস্থিতি সম্পর্কে গভর্নরকে অবহিত করার আগ্রহ প্রকাশ করেছে। সেই পরিপ্রেক্ষিতেই আজকের সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৈঠকে ব্যাংকটির সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর