Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকে উত্তেজনা
কার্যালয়ে ঢুকতে পারেননি এমডি ওমর ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ১৪:২১

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাং‌কের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’–এর ব্যানারে অবস্থান নেওয়া একদল মানুষের বাধার মুখে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক কার্যালয়ে প্রবেশ না করেই ফিরে গেছেন।

রোববার(২৪ মে) সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন গ্রাহক ফোরামের সদস্যরা। তাদের অভিযোগ, ব্যাংকের শীর্ষ পর্যায়ে অস্থিরতা তৈরি করে বর্তমান এমডিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ কারণে তারা এমডির নিরাপত্তা নিশ্চিত এবং কোনো চাপের মুখে তাকে পদত্যাগে বাধ্য না করার দাবি জানান।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, এমডি ওমর ফারুক কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে আন্দোলনকারীরা তাকে ঘিরে ধরেন এবং ভেতরে যেতে বাধা দেন। পরে পরিস্থিতি বিবেচনায় তিনি কার্যালয়ে প্রবেশ না করেই সেখান থেকে চলে যান।

উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।
তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।