Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএসইউতে ইমোশনাল ইন্টেলিজেন্স ও ক্যারিয়ার সফলতা নিয়ে সেমিনার

সারাবাংলা ডেস্ক
২২ মে ২০২৬ ১০:২৪

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-তে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স ফর ক্যারিয়ার এক্সিলেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সফল ক্যারিয়ার গঠনে ইতিবাচক মানসিকতা, আবেগ নিয়ন্ত্রণ ও যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরতেই আইএসইউ বিজনেস ক্লাবের এ আয়োজন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এবং প্রধান বক্তা ছিলেন কাজী কনসালট্যান্টসের পার্টনার ও ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেইনার প্রফেসর এস. এম. আরিফুজ্জামান।

অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শুধু একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়। পেশাজীবনে সফল হতে আবেগ নিয়ন্ত্রণ, সহমর্মিতা ও ইতিবাচক মানসিকতার মতো গুণাবলিও গুরুত্বপূর্ণ। ইমোশনাল ইন্টেলিজেন্স একজন শিক্ষার্থীকে দক্ষ পেশাজীবী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

বিজ্ঞাপন

প্রধান বক্তা প্রফেসর এস. এম. আরিফুজ্জামান বাস্তব জীবনের অভিজ্ঞতা, কর্পোরেট চ্যালেঞ্জ ও আত্মউন্নয়নের বিভিন্ন কৌশল তুলে ধরে বলেন, নিজের আবেগকে বুঝতে শেখা এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারাই ব্যক্তিগত ও পেশাগত সফলতার অন্যতম চাবিকাঠি। তিনি আরও বলেন, কার্যকর যোগাযোগ দক্ষতা ও চাপ মোকাবিলার সক্ষমতা একজন মানুষকে পেশাগত জীবনে এগিয়ে রাখে।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মতবিনিময় ও বাস্তবধর্মী উদাহরণের মাধ্যমে ইমোশনাল ইন্টেলিজেন্সের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন। প্রাণবন্ত পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, বিভাগীয় প্রধান ড. মুহম্মদ কামরুজ্জামান, প্রফেসর মোহাম্মদ আলী, প্রক্টর এস. এম. নাসের ইকবালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর