Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ালটনের আরও ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন উন্মোচন

সারাবাংলা ডেস্ক
১৪ মে ২০২৬ ১২:০৩ | আপডেট: ১৪ মে ২০২৬ ১২:৩৫

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিসম্পন্ন প্রিমিয়াম ক্যাটাগরির চার নতুন মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ এই নতুন মডেলগুলো উন্মোচন করা হয়।

নতুন মডেলগুলো, উন্মোচিত নতুন মডেলগুলোর মধ্যে আরও রয়েছে ফ্রন্ট-লোডিং সিস্টেমের ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচার সমৃদ্ধ WWM-AFB80 ও WWM-AFB90 মডেল, ৮ কেজি ধারণক্ষমতার স্টিম ওয়াশ ফিচার সমৃদ্ধ WWM-AFD80 মডেল এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো WWM-AFC12M। এর মধ্যে WWM-AFD80 এবং WWM-AFC12M মডেলে রয়েছে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর, যা বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে।

বিজ্ঞাপন

এআই ফিচারের ওই মডেলগুলো কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করে ব্যবহারকারীদের দেবে আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা।

অনুষ্ঠানে নতুন চার মডেলের এসব ওয়াশিং মেশিন উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী জয়া আহসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের সিএমও জোহেব আহমেদ বলেন, আধুনিক জীবনযাত্রার চাহিদা ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহ বিবেচনায় রেখেই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে।

উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে নতুন এই ওয়াশিং মেশিনগুলো দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে।

অভিনেত্রী জয়া আহসান বলেন, প্রতিনিয়ত সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ সাশ্রয়ী দামের নতুন নতুন মডেলের ওয়াশিং মেশিন ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা ওয়াশিং মেশিনে নিত্যনতুন অত্যাধুনিক ফিচার যোগ করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। এসব কারণে স্থানীয় বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের জনপ্রিয়তা দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ওয়ালটন পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রফতানি হচ্ছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের।

ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি দৃষ্টিনন্দন এসব মেশিনে শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার ও বিএলডিসি মোটর ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট মডেলে সংযোজন করা হয়েছে ওয়াশার-ড্রায়ার প্রযুক্তি, যার মাধ্যমে একই মেশিনে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা মিলবে। ফলে ব্যবহারকারীরা পাবেন আরও দ্রুত, সহজ ও সময়সাশ্রয়ী লন্ড্রি সল্যুশন।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন সদরদফতরের আন্তর্জাতিক মানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে বর্তমানে ফ্রন্ট, টপ লোড অটোমেটিক ও সেমি অটোমেটিক টাইপের ৩০টিরও বেশি মডেলের ওয়াশিং মেশিন উৎপাদিত হচ্ছে। ইউরোপীয় এনার্জি স্ট্যান্ডার্ড অনুসরণে কমার্শিয়াল ওয়াশিং মেশিনও তৈরি করছে ওয়ালটন।

টাচ-স্ক্রিন প্যানেল ও স্টেইনলেস স্টিল ব্যবহারের ফলে এই মেশিনগুলো দীর্ঘস্থায়ী হয় এবং এর বিশেষ ঘূর্ণন কৌশল কাপড়ের কোনো ক্ষতি ছাড়াই ওয়াশ করে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর