Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনার দাম ভরিতে বাড়ল ২২৫৮ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১১:২৫ | আপডেট: ৬ মে ২০২৬ ১৫:২২

ঢাকা: দেশের বাজারে সোনার ভরিতে ২ হাজার ২৫৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার টাকায়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে।

বুধবার (৬ মে) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

বিজ্ঞাপন

এদিকে, সোনার দামের সঙ্গে বাড়া‌নো হ‌য়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর