Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১০ এপ্রিল ২০২৬ ০০:৫৯

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নয়টি জোন ও চারটি করপোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, নয়টি জোনের জোনপ্রধান ও চারটি করপোরেট শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন সভাপতির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাকালীন দুটি স্লোগান ছিল ইসলামী শরী’আহ মোতাবেক পরিচালিত এবং কল্যাণমুখী ব্যাংকি ধারার প্রবর্তক, যা আজও আমাদের পথচলার মূল আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। তিনি আমদানি-রপ্তানিসহ ব্যবসা সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর রেমিট্যান্স সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা পালন করার নির্দেশনা দেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর