আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশজুড়ে নতুন করে ডিজিটাল ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় গ্রাহকদের জন্য মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা রাখা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পেইনের ঘোষণা দেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনলে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা, অর্থাৎ মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। এর আগের কয়েকটি সিজনেও দেশজুড়ে মোট ৪৪ জন ক্রেতা ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এবারের সিজনে মিলিয়নিয়ার সুবিধার পাশাপাশি থাকছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফুটবল দলের জার্সিসহ বিভিন্ন নিশ্চিত উপহার। ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদুল আজহা পর্যন্ত। এ সময়ে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য কিনলেই গ্রাহকরা এসব সুবিধা পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম এবং ‘ফেস অব ওয়ালটন এসি’ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।