Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের সঙ্গে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশের চুক্তি

সারাবাংলা ডেস্ক
১০ মার্চ ২০২৬ ২১:০৮
ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশের (এডব্লিউসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
রোববার (৮ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সমঝোতা স্মারক সই হয়।
এর মাধ্যমে ইসলামী ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এবং ডেবিট-ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা অগ্রাধিকার ভিত্তিতে ও বিশেষ সুবিধায় এডব্লিউসিতে স্বাস্থ্য পরীক্ষা, সুস্থতা প্রোগ্রাম এবং জীবনধারা পরিবর্তন বিষয়ে সেবা পাবেন।
এ ছাড়া সেবার পরিধির মধ্যে রয়েছে- স্বাস্থ্যসেবা ও জীবনধারা পরিষেবা, কার্যকরী এবং সমন্বিত ওষুধ পরামর্শ, পুষ্টি ও জীবনধারা পরামর্শ, রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কর্মসূচি, ওজন থেরাপি, ফিজিওথেরাপি, পিআরপি থেরাপি, ফটোথেরাপি রোগ নির্ণয় এবং ল্যাবরেটরি পরীক্ষা স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা প্রচারণা।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁনের উপস্থিতিতে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম ও আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মো. মাহবুবুল হক এ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও এডব্লিউসির ম্যানেজার অপারেশন্স কামরুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধার মধ্যে রয়েছে ১০০ শতাংশ ফ্রি ডাক্তার কনসালটেশন, ১০০ শতাংশ ফ্রি পুষ্টিবিদের কাউন্সেলিং, ৩৫ শতাংশ ছাড়ে ডায়াগনস্টিক টেস্ট, ২০ শতাংশ ছাড়ে ওজন থেরাপি, ২০ শতাংশ ছাড়ে গ্রিন কিচেন (হেলদি রেস্টুরেন্ট), ২০ শতাংশ ছাড়ে জিও ন্যাচারাল প্রোডাক্টস এবং সম্পূর্ণ বিনামূল্যে হেলথ সেমিনারে অংশগ্রহণ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর