Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ মাসে নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

‎স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৭

‎ঢাকা: ‎নতুন বছরের শুরুতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ একমাসে সর্বোচ্চ লেনদেনে রেকর্ড করেছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে নগদ ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছে, যা এখন পর্যন্ত একমাসে সর্বোচ্চ লেনদেন।

রেকর্ড গড়া এই লেনদেনের বড় অংশই এসেছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পেমেন্ট, সেবা প্রতিষ্ঠানের বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও রেমিট্যান্স বা প্রবাসী আয় থেকে।

‎সোমবার (২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রার সাত বছরের মধ্যেই নগদ বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা হিসেবে বাজারে প্রতিষ্ঠা পেয়েছে। এ সময়ে গ্রাহকসংখ্যা ও লেনদেন দু’টিই উল্লেখযোগ্য হারে বেড়েছে।

‎গত বছরের অক্টোবর মাসে নগদ সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড গড়ে যা ৩৪ হাজার ৭০৫ কোটি টাকার বেশি লেনদেন হয়। ২০২৫ সালের মার্চ মাসে ৩৪ হাজার কোটি টাকার লেনদেন হয়।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুন মাসে একবার ৩২ হাজার কোটি টাকার লেনদেন হয়। ২০২৫ সালে মোট ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা লেনদেন হয়। ২০২৪ সালে লেনদেন হয় প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।‎

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আকিজ গ্রুপে কাজের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর