Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় ঘণ্টায় ডিএসইতে ২৪৫ কোম্পানির দরপতন, সূচক কমেছে ৩৮ পয়েন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৪ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩২

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ কমেছে ৩৮ পয়েন্ট। একই সময়ে অংশ নেওয়া ২৪৫ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইএক্স ৩৯ দশমিক ১৫ পয়েন্ট কমে নেমে এসেছে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে। অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৩১ পয়েন্ট এবং নির্বাচিত সূচক ‘ডিএস৩০’ ২১ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৬ ও ২০৭০ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেওয়া মোট কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ২৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ সহনীয়
৭ জুলাই ২০২৬ ০৯:৪৯

আরো

সম্পর্কিত খবর