ঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক অফিস আদেশে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
এখন নতুন সূচি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।
তিনি বলেন, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে’র প্রজ্ঞাপনে নির্ধারিত আগের তারিখ পরিবর্তন করা হয়েছে।
তিনি আরও বলেন, পূর্বে এই পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল। দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সংশোধিত এই সময়সূচি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে যথাযথভাবে মেনে চলতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।