Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবির উর্দু বিভাগ পরিদর্শন করলো পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদল

রাবি করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৯:৪৮

উর্দু বিভাগ পরিদর্শন করছে পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদল।

রাবি: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগ পরিদর্শন করেছেন। পরিদর্শনে প্রতিনিধিদলের নেতৃত্বে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মাদ ওয়াসিরসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে অবস্থিত উর্দু বিভাগ পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে উর্দু বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের সঙ্গে প্রতিনিধিদল মতবিনিময় করেন। আলোচনায় দুই দেশের মধ্যে অ্যাকাডেমিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

প্রতিনিধিদল বিভাগের ক্লাসরুম, সেমিনার কক্ষ, লাইব্রেরি এবং বিভাগের সাহিত্য সংগঠন ‘বাংলা-উর্দু লিটারারি ফোরাম’ পরিদর্শন করেন। সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এখানে অনুবাদ কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত সাহিত্যভিত্তিক প্রকাশনাও বের করা হয়।

মতবিনিময় সভায় মোহাম্মদ ওয়াসির জানান, উর্দু বিভাগের সঙ্গে অ্যাকাডেমিক সম্পর্ক জোরদারে পাকিস্তান হাইকমিশন কাজ করবে।

তিনি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা সহযোগিতা এবং ফ্যাকাল্টি এক্সচেঞ্জের বিষয়ে আশ্বাস দেন। এ ছাড়া, আধুনিক বই-পুস্তক সরবরাহ, কম্পিউটার ল্যাব স্থাপন এবং বিভাগের ডিজিটালাইজেশনে প্রয়োজনীয় সহযোগিতার কথাও জানান।

তিনি আরও বলেন, ‘উর্দু বিভাগের অ্যাকাডেমিক মান উন্নয়নে যেসব সহযোগিতা প্রয়োজন, সেগুলো বাস্তবায়নে পাকিস্তান হাইকমিশন আন্তরিকভাবে কাজ করবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর