Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শরীফুল করীম

কুবি করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৮:৪৪ | আপডেট: ১৪ মে ২০২৬ ২০:২৪

অধ্যাপক ড. এম এম শরীফুল করিম। ছবি কোলাজ: সারাবাংলা

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

বুধবার (১৪ মে) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী সহকারী সচিব মো. সুলতান আহমেদ সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেল প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। এ ছাড়া তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক শরীফুল করিম ২০০৭ সালে ইংরেজি বিভাগে যোগ দেন এবং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শিক্ষক সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক শরীফুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি ১৯৯৯ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেন। কুবির প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের মধ্যে তিনি একজন এবং বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর