Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৪ বছর পর চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

চবি করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১৯:৩২

চবি: দীর্ঘ ৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র-ছাত্রী) টুর্নামেন্ট ২০২৬। এবারের টুর্নামেন্টে দেশের ৪৩টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলেদের ৩৪টি এবং মেয়েদের ৯টি দল অংশগ্রহণ করছে।

রোববার (১০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯৮২ সালে প্রথমবার ৫টি বিশ্ববিদ্যালয় নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল। এরপর দীর্ঘ বিরতির পর আবারও আয়োজকের ভূমিকায় ফিরেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, ‘আজকের দিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক। দীর্ঘদিন পর এমন আয়োজন শুধু খেলাধুলা নয়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীসহ অন্যান্য শিক্ষকরা, চাকসু নেতারা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর