Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের আশঙ্কা নেই: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৫:২৯ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:৩৪

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা: চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, সারা দেশে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কোথাও প্রশ্নফাঁসের অভিযোগ পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে আগেই প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য সাইবার ক্রাইম কর্তৃপক্ষের কাছে দেওয়া রয়েছে, যাতে কোনো অনিয়ম ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তিনি আরও জানান, কেউ প্রশ্নফাঁসের চেষ্টা করলে তা শনাক্ত ও প্রতিরোধের সক্ষমতা দেশের রয়েছে।

বিজ্ঞাপন

কোনো অভিযোগ এলে তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশনাও দেন তিনি।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, তিনি পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন কেন্দ্রে যান, যাতে প্রকৃত পরিস্থিতি দেখা যায়। আগাম জানাজানি হলে তদারকির উদ্দেশ্য ব্যাহত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলো সকাল ৮টা থেকে খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। দূরবর্তী এলাকা থেকে আগত শিক্ষার্থীরা যেন কোনো ভোগান্তিতে না পড়ে, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেরিতে আসা পরীক্ষার্থীদেরও সহযোগিতা করা জরুরি, যাতে তারা আতঙ্কিত বা বিভ্রান্ত না হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর