Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয় সম্প্রতি নন-ক্যাডার বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যেসব পদের ফলাফল প্রকাশিত হয়েছে:

প্রকাশিত ফলাফল অনুযায়ী নিম্নলিখিত পদগুলোর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে, প্রোগ্রামার (৯ম গ্রেড): আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইন ও বিচার বিভাগ হিসাবরক্ষণ কর্মকর্তা (৯ম গ্রেড): ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়। সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) (৯ম গ্রেড): বিআরটিএ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার (১০ম গ্রেড): বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। সহকারী গবেষণা ও শিক্ষা অফিসার (১০ম গ্রেড): বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

বিজ্ঞাপন

ফলাফল দেখার নিয়ম:

পরীক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ বিস্তারিত ফলাফল ও পরবর্তী করণীয় সম্পর্কে জানতে পারবেন। সংশ্লিষ্ট স্মারক নম্বরগুলো হলো: ৮০,০০,০০,০০০০০.১০৩.১১.০০৩.২৩ (অংশ-১)-১৫৯, ৮০.০০.০০০০০.১০৩.১১.০০১, ২৫.১৬১, ৮০,০০,০০০০০.১০৩.১১.০০৭.২২ (অংশ-১)-১৫৫, ৮০.০০.০০০০০.১০৩.১১.০০৭.২৩-১৬৭ এবং ৮০.০০.০০০০.৩০১.১৭.০০৩.২০২৬-২৩

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৪

ব্র্যান্ড ম্যানেজার নিচ্ছে এসিআই
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০০

আরো

সম্পর্কিত খবর