Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি কলা অনুষদের শিক্ষকদের জন্য দু’দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

ঢাবি করেস্পন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদের উদ্যোগে দু’দিনব্যাপী মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) শহিদ মোফাজ্জল হায়দার চৌধুরী কনফারেন্স রুমে এ ক্যাম্প শুরু হয়েছে। পপুলার ডায়াগনস্টিক সেন্টার এই কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পৃথক পৃথকভাবে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী অধ্যাপক এম এ কাউসারসহ অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দু’দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী দিনে কলা অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আগামীকাল সমাপনী দিনে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য বিষয়ে শিক্ষকদের পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করবেন।

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর