Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

১৬ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি ছাত্র ফেডারেশনের

ঢাবি করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৪:৪৫ | আপডেট: ১ জুন ২০২৫ ১৮:০৫

শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

ঢাকা: শিক্ষা খাতে জিডিপির ৪ শতাংশ বরাদ্দ, শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ১৬ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে স্মারকলিপি দান করেছেন ছাত্র ফেডারেশন।

রোববার (১ জুন) দুপুর ১২টায় এসব দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল আজ শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সি আর আবরার স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি প্রদান শেষে মশিউর রহমান খান রিচার্ড বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বত্র মানগত ও কাঠামোগত দিক থেকে অত্যন্ত ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই ভঙ্গুর অবকাঠামো ও শিক্ষার নিম্নমান পরস্পর যুক্ত হয়ে শিক্ষা ও সংস্কৃতিতে ভাঙন আনছে। যার প্রভাব আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন দেখতে পাই; তেমন পাই আর্থসামাজিক প্রেক্ষাপটে। জুলাই গণঅভ্যুত্থান পরিবর্তনের অমিত সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনাকে যদি আমরা হারিয়ে যেতে না দিতে চাই তবে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার সকলের অগ্রাধিকারে রাখতেই হবে। আর তাই আমাদের শিক্ষার কার্যকর সংস্কার লাগবে কিন্তু আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি শিক্ষা ব্যবস্থার সংস্কারে বর্তমান সরকার কোন উদ্যোগ নেয়নি। আমরা অবিলম্বে শিক্ষা সংস্কারে কমিশন গঠনের জন্য অন্তবর্তী সরকারের কাছে দাবি জানাই।’

বিজ্ঞাপন

স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক ও ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমান।

সারাবাংলা/কেকে/এমপি
বিজ্ঞাপন

আরো