Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭০

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১০:৪২

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৮ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৭ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৮ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ২৬২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, ৩টি ফয়েল পেপার, ৫টি গ্যাস লাইট, ২টি ইয়াবা সেবনের পাইপ, ১টি ইয়াবা সেবনের কর্ক, ২টি ইয়াবা সেবনের কয়েন, ৫টি মোবাইলফোন, ১.৫ আনা ওজনের ১টি স্বর্ণের কানের দুল ও ১‍টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর