Monday 20 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন: ফায়ার সার্ভিস মহাপরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৮:২১ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৯:৩০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। ছবি: সংগৃহীত

ঢাকা: পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

রোববার (১৯ জুলাই) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সারাদেশে যেসব কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদান রেখেছেন এমন বাছাই করা ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে তিনি তার বক্তবে পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানান। জীবন ও সম্পদ সুরক্ষার বিষয়ে অগ্রাধিকারের উল্লেখ করে তিনি বলেন, সেবাধর্মী প্রতিষ্ঠান বিধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে অধিদফতরের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পর্কে সকলকে সচেতন থাকার অনুরোধ জানান।

অনুষ্ঠানে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, প্রকল্প পরিচালক ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া, সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকরা এবং জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর