Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ফরিদপুরে ওসি প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৬ ১৮:৪৫ | আপডেট: ২৩ জুন ২০২৬ ২০:১৬

অফিসার ইনচার্জ সৈয়দ মো. আলমগীর হোসেন। ছবি: সারাবাংলা

ঢাকা: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবি ফরিদপুর সদর জোনের অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

ওই আদেশে বলা হয়, ডিবি সদর জোন থেকে ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে একই দিন বেলা একটার মধ্যে ফরিদপুর পুলিশ লাইনসে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

হেফাজতে মৃত্যু ওই ছাত্রলীগ কর্মীর নাম মির্জা ইশতিয়াক আহমেদ (২৭)। তিনি মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ও ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের দাবি, গত শনিবার বিকেলে ডিবি পুলিশ ইশতিয়াককে আটক করে এবং তার মায়ের সামনেই মারধর করে। পরদিন রোববার সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর