Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে বিশেষ অভিযানে ৮২ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৬ ১২:৫৯ | আপডেট: ২৩ জুন ২০২৬ ১৫:৪২

ডিএমপি’র লোগো। ফাইল ছবি।

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (২২ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতারদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় ২ জন, চুরির মামলায় ২ জন এবং মাদক মামলায় ৬ জন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর