Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৭:৩৫ | আপডেট: ২০ জুন ২০২৬ ২০:১৫

কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ

ঢাকা: কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি তরিকুল ইসলাম (৬৮) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। কারাগারের ভিতর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে হাসপাতালের জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত তরিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ধুয়াপাড়াম মৌবন লাইনপাড়া এলাকায় মৃত ইসমাইল ডাকাতের ছেলে। তবে তার মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তার কয়েদী নম্বর ৪২৪/২৬।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর