Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৬

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২২:১০

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।

ডিসি নাসিরুদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ১ জন, শেরেবাংলা নগর থানায় ১৪ জন, মোহাম্মদপুর থানায় ২২ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন ও হাতিরঝিল থানায় ৬ জন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর