Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

‎স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৮:০৭

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মতিঝিলে লোকমান (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ওই ব্যবসায়ীর হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিল শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এর পর তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ওই ব্যবসায়ীর হাতের কুনুইর নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দু’টি গুলি লেগেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

সারাবাংলা/পিটিএম