ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সৌদি সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফর করছেন।
শুক্রবার (২২ মে) সস্ত্রীক সৌদি আরব গিয়েছেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান পবিত্র মক্কা ও মদিনায় হজ্জের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। পবিত্র হজ্জ পালন শেষে তিনি আগামী ১ জুন বাংলাদেশে ফিরবেন।