Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের বিজিবির গুলি

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৯:২২

সীমান্তে কাঁটাতার। ছবি: সংগৃহীত

ঢাকা: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী পশ্চিম গিয়ারপাড়া এলাকায় ভারতীয় চোরাকারবারীদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত আনুমানিক ২ টা ২০ মিনিটের দিকে উপজেলার সীমান্তবর্তী পশ্চিম গিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রংপুর ৫১-বিজিবি ব্যাটালিয়নের অধীন কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল চলাকালে মেইন পিলার-৮০৬ এলাকায় ভারতের দিক থেকে তারকাটা পেরিয়ে কতিপয় চোরাকারবারীকে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা নির্দেশ অমান্য করে উলটো এগিয়ে আসতে থাকে।

বিজ্ঞাপন

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং চোরাকারবারীদের সতর্ক করার লক্ষ্যে বিজিবির টহল সদস্যরা ফাঁকা গুলি করে। ফায়ারের পর চোরাকারবারীরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর