Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ র‍্যাব সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ০০:২৫ | আপডেট: ৬ মে ২০২৬ ১১:২৭

ঢাকা: নারায়ণগঞ্জের মাসদাইরে গোয়েন্দা তথ্য সংগ্রহকালে মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‍্যাব সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর লুৎফুল রহমান হাদি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় এক অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। দায়িত্ব পালনরত অবস্থায় র‍্যাবের একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। হামলায় ৩ জন র‍্যাব সদস্য শরীরের জখম ও আঘাতপ্রাপ্ত হয়েছেন।

বিজ্ঞাপন

মেজর লুৎফুল রহমান হাদি বলেন, আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা পর্যবেক্ষণে রয়েছেন। মাদক নির্মূলের এই মহৎ লড়াইয়ে র‍্যাব সদস্যদের এমন ত্যাগ র‍্যাবের মনোবলকে আরও দৃঢ় করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে কোনো অপরাধী পার পাবে না। এই ঘটনায় জড়িত মূল হোতাসহ প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে এলাকায় ব্যাপক অভিযান চলমান রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস