Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগারগাঁওয়ে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে গৃহবধূ আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১২:৫০

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিসের সামনে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে শিল্পী বেগম (৪০) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। এসময় তার কাছ থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা ।

শুক্রবার (১ মে) ভোরে আগারগাঁও নির্বাচন অফিসের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিল্পী বেগমের স্বামী আব্দুল হক বলেন, তাদের বাসা কাফরুল ইব্রাহীমপুর এলাকায়। তার (আব্দুল হক) মা মরিয়ম বেগম স্ট্রোকজনিত কারণে নিউরোসায়েন্স হাসপাতালে ছিল। আব্দুল হকও হাসপাতালেই মায়ের সঙ্গেই ছিলেন। তাদের কাছে টাকা না থাকায় তার স্ত্রী শিল্পীকে টাকা নিয়ে নিউরোসায়েন্স হাসপাতালে আসতে বলে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তার স্ত্রী বাসা থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে রিকশায় করে হাসপাতালে আসছিলেন। আগারগাঁও নির্বাচন অফিসের সামনের রাস্তায় আসলে ৫-৬ জন ছিনতাইকারী তার স্ত্রীর ব্যাগ নেওয়ার চেষ্টা করে। ব্যাগ না ছাড়লে শিল্পীর পেটে, হাতে, পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে৷ এরপর টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। ওই অবস্থায় সে নিউরোসায়েন্স হাসপাতালে আসে। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ভোরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে এক নারী হাসপাতালে আসে। জরুরি বিভাগে চিকিৎসা শেষে বাসায় চলে গেছে। ছিনতাইকারীরা তার কাছ থেকে ২৫, হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে গেছে বলে অভিযোগ করেন।

 

 

 

সারাবাংলা /এসএসআর/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর