Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাট্যকর্মী মিমোর মৃত্যুর ঘটনায় ঢাবি শিক্ষক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ০৩:১৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৩:৫৫

মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ঢাবির সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ঢাকা: নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর (২৬) মরদেহ উদ্ধারের ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ সুদীপ চক্রবর্তীকে হেফাজতে নেয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আসাদুজ্জামান জানান, আজ সাড়ে ৩টার দিকে বাড্ডা থানায় সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণায় মামলা করেন মিমোর বাবা। সেই মামলায় সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

একই ঘটনায় উম্মে হানি নামে মিমোর এক সহপাঠীকে হেফাজতে নিয়েছিল পুলিশ। পরে মুচলেকা নিয়ে হানিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান আসাদুজ্জামান।

মরদেহ উদ্ধারের পর আসাদুজ্জামান বলেন, ‘তিনি (মিমো) সচরাচর দরজা খোলা রেখে ঘুমান। ফজরের আজানের পর দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ধাক্কাধাক্কি করেন। তবে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।’

পুলিশ বলছে, গতকাল রাত ১টার দিকে সুদীপ চক্রবর্তীর সঙ্গে ছয় মিনিট কথা বলেছেন মিমো। কল হিস্ট্রি ডিলিট করেছেন সুদীপ।

এদিকে মুনিরা মাহজাবিন মিমো একটি চিরকুটে সুদীপ চক্রবর্তী ও হানির নাম লিখে গেছেন বলে জানিয়েছেন শিক্ষক–শিক্ষার্থীরা। চিরকুটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভাল থাকো, স্যারের দেয়া গিফটগুলো ফেরত দেয়া।’

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর