Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার ২৯

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ০১:০৬

ঢাকা: যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- মো. ওমর সানি (৩৫), মোঃ ওমর ফারুক (২৫), মো. শাহজাহান (৩৫), মো. রেজওয়ান খান মানিক (২০), মৌসুমী আক্তার শিখা ওরফে মোসা. শিখা বেগম (৪০), মো. আকরাম হোসেন (৩৮), মো. কবির কাজী (৪৭), মো. তুহিন (২৮), মো. স্বপন মিয়া (২৪), মো. ফয়সাল (১৯), মো. রিপন মিয়া (২২), মো. মাহমুদুল্লাহ (১৮), মো. মাঈন উদ্দিন (৩১), মো. সুমন (২৯), মো. সিয়াম (১৮), মো. আরিফ (২২), মনির হোসেন (৩৮), মো. চুপ্পু (৫৫), মো. ফাহাদ (৫০), মো. নাসির (৩৪), মন্টু সরকার (৪০), মো. সেলিম (৪২), আব্দুল রব (৫৫), মো. রায়হান আহমেদ (২১), মো. মিরাজ (২৩), মো. জুয়েল (৩১), হরি নারায়ন ওরফে বাবু (৪৮), মোঃ. শামিম প্রধান (৩০) ও মো. জুয়েল (৩৩)।

বিজ্ঞাপন

উপ-পুলিশ কমিশনার বলেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৬ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরাতন মামলায় তিনজন, গ্রেফতারি পরোয়ানা মূলে পাঁচজন ও মোবাইল কোর্টে ১৮ জন রয়েছেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর