Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ০১:০৩

ঢাকা: হাজারীবাগে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার (২৪ এপ্রিল) হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধ প্রবন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৯৮ পুরিয়া গাঁজা ও নগদ ২ হাজার একশত পঁয়ষট্টি টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলো- মো. মামুন (১৯), আলাউদ্দিন (২৪), মো. মনির হোসেন (৩০), মো. সোহাগ হোসেন (২২), মো. রানা মিয়া (১৯), মো. রাব্বি হেসেন (২২),মো. মামুন পাইক (২৯), মো. বাবু হোসেন (২৫), মো. ইমরান শেখ (২৪), মো. আলম (২৪), মো. সোহেল হোসেন (২৬), মো. শ্রাবন (১৯), মো. নাহিদুল ইসলাম সৈকত (২০), মো. তারিকুল ইসলাম (২৩), ওসামা লস্কর (২২), মো. আসিফ (২৪), হোরাইরা হাসান অন্তর (২২), মো. ইব্রাহিম(২১), মোক্তার হোসেন (৩৫), মো. শান্ত হাওলাদার (২৫), মো. শাহিন (৪০), মো. সোবহান (৪৭), মো. বাবু (৪৯), মো. মোহসিন (২৬), মো. খায়রুল ইসলাম (৪০), মো. শাকিল মিয়া (৩৫), মো. সালেক মিয়া (২৫), মো. ইমরান হোসেন সাগর (৩৫), মো. মাইনুদ্দিন (৪০), মো. আবু বকর সিদ্দীক (২৬), মো. হোসেন (২২), মো. কাউসার হোসেন ওরফে অন্ত (৩৩) ও মো. শামসুজ্জোহা রুশো ( ৪১)।

সারাবাংলা/এমএইচ/এসএস