Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজহারীর ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রি, গ্রেফতার ১০

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ২২:৩৪

ঢাকা: ড. মিজানুর রহমান আজহারীসহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ড. মিজানুর রহমান আজহারীসহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সঙ্গে জড়িত চক্রের ১০ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।