Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে ছাদ থেকে নিচে পড়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ২১:৩১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে শাহ আলম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির একটি বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহ আলম একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করতো। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়বাজার গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ভাড়াটিয়া মো. শুভ ও কামরুজ্জামান জানান, ৫তলা বাড়িটির ২য় তলায় ভাড়া থাকে শাহ আলমের পরিবার। সন্ধ্যায় বাসার সামনে বসে ছিলেন তারা। তখন ভবনে ওপর থেকে ভারি কিছু পড়ার শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দেখেন, রাস্তায় পড়ে আছে শাহ আলম। তার শরীর থেকে রক্ত ঝড়ছে। তখন বাসা থেকে তার বাবা মাকে ডেকে আনা হয়। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মো. শুভ জানান, বিকেলে ৫তলা বাড়িটির ছাদে গিয়েছিল সে। এরপর সেখান থেকে কিভাবে নিচে পড়েছে সেটি কেউ বলতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদহেটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর