Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে আহত ক্যানসার ইনস্টিটিউটের উপ-পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২৩:৫৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে দুর্বত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকের এই ঘটনার পর তাকে আহত অবস্থায় প্রথমে ক্যানসার হাসপাতালে দেওয়া হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত। তাকে ভিআইপি কেবিনে ভর্তি রাখা হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, তার বাসা স্বাস্থ্য অধিদফতরের পিছনে। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ডিউটি শেষ করে বিকেলে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। পথে মাহাখালী ব্রাক বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের পিছনে একটি গলিতে দু’জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক বন্ধু জানান, উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে বেশ কিছুদিন ধরে তার হাসপাতালের টেন্ডার পাওয়ার জন্য রুবেল গ্রুপ হুমকি-ধামকি দিয়ে আসছিল। ফোনে ও সরাসরি হুমকি দিচ্ছিল তাকে। তারাই এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি থানায় অবগত করা হয়েছিল।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর