Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাহানপুর বিশেষ অভিযানে গ্রেফতার ২১

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৯:৪৪

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (১৯ এপ্রিল) শাহজাহানপুর থানা পুলিশ ওই থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

গ্রেফতার আসামিরা হলেন- মো. রকিবুল ইসলাম (৪০), মো. রাইহান ইসলাম শাজাহান (২৫), মো. শরীফুল ইসলাম (৫৭), মো. রিয়ান ওরফে রেয়ন (২৩), মো. সজল ইসলাম শুভ (৩০), রায়হান (১৯), মো. সোহেল রানা (২৮), মো. মাসুদ (৩২), মো. নাইম হোসেন (২০), মোহাম্মদ আলী (২১), মো. বোরহান উদ্দিন (৩৬), রবি (২২), মো. আলামিন (২৩), মনির হোসেন (২৮), মো. আরিফ (৩৫), মো. জুনায়েত (২২), মো. শামীম (১৯), সবু (৩০), মো. সজল ইসলাম শুভ (৩০), মো. সাহাদৎ হোসেন (২৬) ও মো. মনির হোসেন (১৯)।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর