Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ, স্বামী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২১:২৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ০২:৫১

মেয়ের মরদেহ রাখা গাড়ি ধরে মা নূর খাতুনের আহাজারি।

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম নূর আয়েশা (২৭)। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মাহবুব আলম পলাতক রয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নূর আয়েশার মৃত্যুর খবর পান তার বাবা-মা। নিহতের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযুক্ত মাহবুব আলম উখিয়া উপজেলার নজির হোসেন ও হোসনে আরার ছেলে।

নিহতের মা নূর খাতুন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার মেয়ের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিলেন মাহবুব।

বিজ্ঞাপন

মেয়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়া নূর খাতুন বিলাপ করতে করতে বলেন, ‘আমার মেয়েকে ওরা সুখে থাকতে দেয়নি। দীর্ঘদিন ধরে টাকার জন্য চাপ দিচ্ছিল। মঙ্গলবার রাতেও মারধর করা হয়েছে। আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এই খুনের বিচার চাই।’

এ বিষয়ে পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে পলাতক মাহবুব আলমকে গ্রেফতারে তারা অভিযান শুরু করেছে বলেও জানিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. ছমি উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর