Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেফতার ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৩:৫৭ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:৪১

ঢাকা মেট্রপলিটন পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ডিএমপির সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (২৯ মার্চ) রাত ৯টায় চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ২১ জন মাদকাসক্তকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠায়।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- সালাউদ্দিন (৪২), মো. রুবেল (২৩), তারেক (২৪), মো. রায়হান পাঠান (৩০), মো. ইকবাল হোসেন (৪২), মো. রাজু (৪০), রমজান বয়াতি (১৯), মো. সালাউদ্দিন (৩৫), শাহ জাহান (২৮), রবিউল ইসলাম রতন (২২), মো. হান্নান (৪৫) মো. ইকবাল (২১), আজমাইন (২২), আলমগীর হোসেন (৫৮), ইমরান হোসেন সিয়াদ (৩২), মেহেদী হাসান ওরফে রায়হান (২১), শরিফুল ইসলাম (৩১), দুদু মিয়া (৪২), লোকমান বেপারি (৫৫), মো. আলাউদ্দিন (২৫) ও মো. আল-আমিন (২৩)।

সারাবাংলা/এমএইচ/ইআ