Sunday 22 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমিকার সঙ্গে অভিমান, লালবাগে স্কুলছাত্রের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ২৩:৫১

ঢাকা: রাজধানীর লালবাগে প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ফারহান রহমান জিহাদ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে লালবাগ পোস্তা শাহী মসজিদের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে, রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত জিহাদের ভাই ফাহিম রহমান রুদ্র জানান, লালবাগ পোস্তা চারতলায় ভাড়া থাকে। জিহাদ ইসলামবাগ আইডিয়াল মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীতে পড়তো। দুই ভাই এক বোনের মধ্যে জিহাদ সবার ছোট। বাবার নাম ফজলুর রহমান। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচড় উপজেলায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জিহাদের বন্ধুদের মাধ্যমে জানতে পারি, জিহাদের একই স্কুলে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। দুপুরে তারা একসঙ্গে ঘুরতে বের হয়েছিল। বিকেলের দিকে বাসায় আসে। সন্ধ্যার দিকে মোবাইলে ওই মেয়ের সঙ্গে ঝগড়া হয়। মেয়েটি বলে জিহাদের সঙ্গে সে আর সম্পর্ক রাখবে না। অভিমানে জিহাদ ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকি পরও দরজা খুলে না। পরে দরজা ভেঙ্গে দেখা যায় জিহাদ ফ্যানের সঙ্গে গলায় উড়না পেচিয়ে ঝুলে আছে। এরপর ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে ওই ছাত্রকে স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। স্বজনরা জানান, সে গলায় ফাঁসি দিয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর