ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নিখোঁজ দুই বছরের শিশু কাজী ফুজাইকে উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে মূল অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার (২২ মার্চ) দুপুরে র্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঈদের দিন ঢাকা মেডিকেল থেকে নিখোঁজ দুই বছরের শিশু কাজি ফুজাইকে উদ্ধারপূর্বক মূল অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
এ বিষয়ে র্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের (সিপিসি-১) কোম্পানি কমান্ডার আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।