Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবির ব্লক রেইড অভিযান, ২ সপ্তাহে গ্রেফতার ১২৬

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৬:১৯

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড অভিযান চালিয়ে চলতি মাসের দুই সপ্তাহে ১২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৫ মার্চ) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ১২৬ জনকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারদের সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তালেবুর রহমান বলেন, রাজধানীর পল্লবী, যাত্রাবাড়ী, পল্টন, শাহআলী, মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, দক্ষিণখান, শাহজাহানপুর, চকবাজার ও মিরপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার আসামিদের হেফাজত থেকে ৮৪ পুরিয়া গাঁজা, ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ৭০২ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরবর্তীতে গ্রেফতার আসামিদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর